সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জনে যা বললেন স্লট

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : লিভারপুল কোচ ও কর্তৃপক্ষের সঙ্গে মোহাম্মদ সালাহর সম্পর্কের অবনতি ঘটেছে। আগামী জানুয়ারিতে অ্যানফিল্ড স্টেডিয়াম ছাড়বেন, এমন আভাস দিয়েছিলেন মিশরীয় ফরোয়ার্ড। সেটা সত্যি হলে, আগামীকাল (শনিবার) ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন সালাহ, যদি তাকে খেলতে দেন কোচ আর্নে স্লট।

Manual7 Ad Code

ম্যাচের আগের দিনের (শনিবার) সংবাদ সম্মেলনে শুরুতেই প্রশ্ন এলো, সালাহ কি ব্রাইটনের বিপক্ষে ম্যাচ খেলছেন। আগের তিন প্রিমিয়ার লিগ ম্যাচে বেঞ্চে ছিলেন গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা। তারপর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দলেই জায়গা পাননি। স্বাভাবিকভাবে সালাহর পরের ম্যাচে খেলা নিয়ে প্রশ্ন উঠল।

Manual1 Ad Code

স্লট বললেন, ‘আজকে মোর সঙ্গে কথা বলব। তারপর বোঝা যাবে, কাল কী হয়। পরে যখন মোকে নিয়ে কথা বলব, তখন সেটা তার সঙ্গেই, এখানে নয়। আপনারা চেষ্টা চালিয়ে যান, কিন্তু এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই।’

ব্রাইটনের বিপক্ষে লিভারপুলের ম্যাচের পর সালাহ ১৫ ডিসেম্বর আফ্রিকান নেশনস কাপ খেলতে চলে যাবেন। টানা তিন ম্যাচ বেঞ্চে থাকার পর ক্ষোভ উগরে দিয়ে এই তারকা বলেন, লিভারপুল তাকে বলির পাঁঠা বানিয়েছে। স্লটের আচরণেও ক্ষুব্ধ তিনি।

সেই সাক্ষাৎকারে সালাহ অ্যানফিল্ড ছাড়ার ইঙ্গিত দেন। স্লটের কাছে প্রশ্ন গেল, তিনি কি চান সাবেক রোমা ফরোয়ার্ড লিভারপুলেই থেকে যান? কোচ বললেন, ‘সে না থাকুক, এমনটা চাওয়ার কোনো কারণ নেই। যদিও এই উত্তরটা ছোট হয়ে গেল।’

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code