সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৯

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

সিরিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান দ্য এএন ২৬ বিধ্বস্ত হয়ে ৩৯ জন নিহত হয়েছে। দেশটির উপকূলবর্তী অঞ্চল লাতাকিয়ায় রুশ বিমান ঘাঁটি হামেয়মিমে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়। দুর্ঘটনার পর ৩২ জন নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ গণমাধ্যম ৩৯ জন নিহতের তথ্য নিশ্চিত করে।

Manual5 Ad Code

রুশ গণমাধ্যম ইন্টারফ্যাক্স প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, বিমানটিতে ৩৩ জন সেনা সদস্য এবং ছয়জন ক্রু ছিলেন। যাদের সবাই সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এরমধ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এ সংক্রান্ত প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। এখন পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে রুশ কর্তৃপক্ষ মনে করছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়। তবে কোনো রকমের হামলার শিকার হয়ে ওই দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা তদন্তে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে বলে জানায় রুশ বিমান বাহিনী।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code