সিলেটে অসহায় ও পথচারীদের মধ্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার সামগ্রী বিতরণ 

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual2 Ad Code

সিলেট অফিস : সিলেটের শিবগঞ্জে হাতিম আলী রহমত উল্লা হ আলাইহি এর মাজার জিয়ারতও দোয়া শেষে ৭ মার্চ শনিবার বিকেল ৪ টায় ইফতার সামগ্রী বিতর করা হয় অসহায় ও পথচারীদের মধ্যে। এর পূর্বে আয়োজিত আলোচনা সভায সভাপতিত্ব করেন সাহান উদ্দিন নাজু।

Manual5 Ad Code

আহমদ সার্জনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি সেলিম আহমদ।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, দৈনিক বিজনেস ফাইল এর সিলেট জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানবতার সকল মানুষের জন্য। সমাজ সংস্কারে মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে আমাদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করা প্রয়োজন।

Manual2 Ad Code

পবিত্র রমজান মাসে মানুষ যেন ইসলামের আলোয় আলোকিত হয়। নবীর আদর্শ যেন আমরা মূল্যায়ন করতে পারি। সে পথ যেন আমরা অনুসরণ করতে পারি। অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দেন।

আমন্ত্রিত অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ইউ এস ডট কম এর ক্রাইম এডিটর

এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

প্রধান বক্তা হিসেবে

দৈনিক বিজনেস ফাইনাল এর সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায় অভিমত ব্যক্ত করেন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খাঁন। তিনি তিনি তার বক্তব্যে রেমিট্যান্স যোদ্ধারা স্বদেশে অনেক অবদান রেখে চলেছেন উল্লেখ করে যুক্তরাজ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গোলাপগঞ্জের কৃতি সন্তান মুর্শেদ খাঁনএর অবদানের কথা স্বীকার করে ভূয়সীপ্রশংসা করেন ।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও জাতীয় সংবাদপত্র দৈনিক বিজনেস ফাইল এর সিলেট জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের বিভাগীয় সিনিয়র সদস্য এস এম এ ডালিম, সাংবাদিক রাজন আহমেদ রিয়ন, সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাংবাদিক রাজন আহমদ আরিয়ান, দৈনিক সকালের সময় পত্রিকার সিলেট ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ সিপন।

সংগঠনের বিভাগীয় সদস্য, বদরুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট ডটকম 24 এর দক্ষ সাংবাদিক আব্দুল আহাদ, বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার লিমন আহমেদ, সমাজকর্মী মোঃ সাদিকুর রহমান প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, মানবিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেটে এ কর্মসূচি পালন করে। পবিত্র রমজান মাসে অসহায় অসাধারণ মানুষের মধ্যে ধারাবাহিক ইফতার বিতরণ কর্মসূচির অংশবিশেষ এটি। এর আগে তারা বন্যা ও করোনা কালীন সময়ে বিশেষ অবদান রেখেছে জনকল্যাণে ও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code