সিলেটে খেলাফত মজলিসের মিছিল সমাবেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সংকট নিরসনে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধসহ খেলাফত মজলিসের ৮দফা বাস্তবায়নের দাবিতে সিলেট মহানগরী শাখার উদ্যোগে শুক্রবার (১৬ জুন) বাদ জুমা নগরীর সিটি পয়েন্টে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন- “এই জালীম সৈরাচারী সরকারের অধীনে কোন নির্বাচন দেশের জনগন মেনে নিবে না। সরকারী দুর্নীতির কারনেই আজ দেশে বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। চাল, ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ দিশেহারা। এই সরকার শুধু জনগণের ভোটাধিকার হরন করে নাই, মানুষের জান মালের নিরাপত্তা ও বাচার অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের কোন বিকল্প নেই। দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দিতে হবে।”

Manual1 Ad Code

চলমান আর্থ-সামাজিক রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিসের ৮দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সমাবেশে বক্তারা বরিশালের সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি ফয়জুল করীমের উপর সন্ত্রাসী আক্রমণ এবং এই ঘটনাকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব জ্ঞানহীন ব্যঙ্গাত্বক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং নির্বাচন কমিশনারের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগরী সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস সিলেট জেলা আহবায়ক মাওলানা আহমদ মাহফুজ আদনান, সিলেট মহানগর যুব মজলিসের সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, খেলাফত মজলিস নেতা মাওলানা ছালেহ আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি শাখা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, মহানগরী সেক্রেটারি মুস্তাফা আহমদ সোহান, শ্রমিক মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

Manual8 Ad Code

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code