সিলেটে টিলা ধ্বসের ৬ ঘন্টার পর এক জনের লাশ উদ্ধার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

সিলেট অফিস: টিলার মাটি ধসে সিলেট মহানগরের ৩৫নং ওয়ার্ডের মেজরটিলার চামেলীভাগ আবাসিক এলাকায় চাপা পড়ে থাকা ৩ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধার কারী দল। তার নাম আগা করিম উদ্দিন (৩১,। এখনো নিখোজ রয়েছেন তার নিহত উদ্ধার হওয়া আগা করিমের স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও পূত্র। নাফজি তানিম (২)। আজ সোমবার (১০ জুন) ভোর ৬টায় চামেলীভাগ এলাকার ২ নং রোডের ৮৯ নং বাসাটি টিলা মাটির নিচে বিকট শব্দে চাপা পড়ে। আগা করিম ওই এলাকার মৃত আলাউদ্দিনের পূত্র। দুর্ঘটনায় মাটি চাপা পড়েছিলেন একই পরিবরের মোট ৯ জন। ৩ জন ছাড়া বাকিদের উদ্ধার করা গেছে। তাদের মধ্যে ৩ জন আহত। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্তও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আটকা পড়াদের উদ্ধার করা সম্ভব হয়নি। শুরু থেকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন। সাড়ে ১১টার দিকে এ কার্যক্রমে অংশ নেয় সেনাবাহিনীর ৩টি টিম। সিসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম বলেন- ঘরটি টিলার নিচেই ছিলো। ভারী বৃষ্টিতে মাটি গলে ভোর ৬টার দিকে বিকট শব্দে টিলা ধড়ে পড়ে। এই বাসায় দুই ভাই তাদের মা ও স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে ৯ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও আমরা এসে ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। রাস্তা ছোট হওয়ার কারণে ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের গাড়ি ঢুকতে পারছে না। ফলে প্রয়োজনীয় যন্ত্রপাতিও ব্যবহার করা যাচ্ছে না। তাই হাত দিয়েই উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া টানা বৃষ্টির কারনে উদ্ধার কাজে বিঘ্ন ঘটো। এদিকে, যুক্তরাজ্য সফর শেষে আজ সকালে সিলেট এসে পৌছেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। একটি ফ্লাইটে লন্ডন থেকে সকাল সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছেন। পরে এয়ারপোর্ট থেকে সরাসরি সিসিক মেয়র ঘটনাস্থলে ছুটে যান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code