আদিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করবো : এড. রনজিত সরকার এমপি

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সিলেট প্রতিনিধি -শরীফ গাজী: সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার বলেছেন, বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি দেশে অসংখ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার আদিবাসীসহ সব সম্প্রদায়ের নিজস্ব আচার-অনুষ্ঠান, সংস্কৃতি ও তাদের জীবন-মান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি দেখেছি মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলো এখনো উন্নয়ন বঞ্চিত রয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় আমি আপানাদের রাস্তাঘাট, শিক্ষা-সংস্কৃতি ও সর্বোপরি জীবনমান উন্নয়নে সবসময়  কাজ করে যাবো।  

শনিবার বিকেলে মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া হরি মন্দিরে হাজং সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

সভায় এমপি রনজিত চন্দ্র সরকার গিলাগড়া হরি মন্দির উন্নয়ন কাজের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন। এসময় হাজং আদিবাসীদের দাবির প্রেক্ষিতে বর্ষায় তলিয়ে যাওয়া একটি সড়ক নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন তিনি।

Manual6 Ad Code

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার’র সভাপতিত্বে ও আশুতোষ হাজং’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু, প্রভাকর তালুকদার পান্না, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code