সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের “”শবে কদরের তাৎপর্য শীর্ষক আলোচনা ,অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual3 Ad Code

সিলেট অফিস: ২৭রমজানের দিবাগত রাতটি পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে পালিত হয়, যা হাজার মাসের চেয়েও উত্তম বলে ইসলামের ইতিহাস ও ইসলামী চিন্তাবিদরা বলে থাকেন এই মহিমান্বিত রাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল এবং আল্লাহ বান্দার ভাগ্য নির্ধারণ করেছিলেন এমন ধারণা থেকেই এবাদত বন্দেগি ও বিশেষ আমল নামাজ রোজা করে থাকেন মুসলিম উম্মার সকলেই। ২০ রমজানের পর বিজোড় রাতগুলোতে এটি তালাশ করতে বলা হলেও, অধিকাংশ আলেমের মতে এটি ২৬ রমজানের দিবাগত রাতে অর্থাৎ ২৭ রমজান পবিত্র আল কোরআন নাযিল হয়েছে। তাই মাহে রমজানের মাসে ২৭ রমজান মহিমান্বিত এক রজনী। এ দিনটির তাৎপর্য শীর্ষ আলোচনা শেষে অসহায় ও পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। ১৭ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় গোলাপগঞ্জের কলেজ রোডে মোড়ে গিন শতাধিক অসহায় ও পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 সংগঠনের গোলাপগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে
ও সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার ধর্ম বিষয় সম্পাদক হযরত মাওলানা জালাল উদ্দিন, এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের বিভাগীয় সদস্য কামরান উদ্দিন বাদল।

Manual5 Ad Code

প্রধান বক্তা ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার এরসিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির মেম্বার মাসুম আহমদ, সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক আব্দুল আহাদ, বক্তব্য রাখেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন বিভাগীয় সদস্য, এম এস এ ডালিম, বদরুল আলম, সিলেট জেলা কমিটির সদস্য শিয়াব উদ্দিন,গোলাপগঞ্জ উপজেলার সহ-সভাপতি সেলিম আহমদ,সাংবাদিক আদনান আহমদ চৌধুরী,যুবদল নেতা আবুল আহমদ, আনুর আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code