শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতারের দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি, কাতার :: মধ্যপ্রাচ্যের দেশ কাতার প্রবাসী শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতারের সভাপতি রইছ উদ্দিনের বড় ভাই, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং তথ্য প্রযুক্তি ও আন্তর্জাতিক সম্পাদক এম এ শাহীন এর মা-বাবা সহ দেশে বিদেশে এলাকার অনেকেই মৃত্যুবরণ করায় শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার এর পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয় । সহ সাধারণ সম্পাদক মুনায়েম আহমেদ লেবুর পরিচালনায় মৌলানা জনাব আবুল হাসান মোনাজাত পরিবেশন করেন । শমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট কাতার এর নেতৃবৃন্দ/সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ সবাই মরহুম ও মরহুমাজের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন এবং রুহের মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক কাতার প্রবাসী শমশেরনগরবাসী উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code