আল-আকসায় ইসরাইলি হামলা : আহত ২০৫

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের।

এর পর ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তাবাহিনী।

 

 

Manual1 Ad Code

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওই অঞ্চলে হাসপাতালে বেডের স্বল্পতায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে।

Manual3 Ad Code

ইসরাইলি পুলিশের ছোঁড়া রাবার বুলেটেই বেশিরভাগ মানুষ আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের।

এর পর ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তাবাহিনী।

 

Manual8 Ad Code

 

আল-আকসায় ইসরাইলি হামলার বিভিন্ন দেশের নিন্দাঃ 

মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ।

শুক্রবার ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ভয়াবহ সংঘর্ষের ঘটনার জন্য ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সরাসরি ইসরাইলকে দায়ী করে এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে শুক্রবারের এই হামলা কঠোর নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব এ ধরনের আগ্রাসী মনোভাব  এবং উস্কানিমূলক  আচরণের অবসান ঘটাতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, পবিত্র কুদস দিবসে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হামলার কঠোর নিন্দা জানায় ইরান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলার মাধ্যমে ইসরাইল বিশ্বের কোটি কোটি মুসলমানের অনুভূতিতে আঘাত দিয়েছে। ইসরাইলের অব্যাহত আগ্রাসন অবসানের জন্য কাতারের মন্ত্রণালয় দ্রুত আন্তর্জাতিক সম্পদ্রায়কে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

কুয়েত এ ঘটনার কঠোর প্রতিবাদ জানিয়ে বলেছে, এই হামলা মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত দিয়েছে এবং এটি মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। একইভাবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আল-আজহার বিশ্ববিদ্যালয় হামলার নিন্দা জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code