আজারবাইজানের বিমান বিধ্বস্তে রাশিয়া দায়ী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual5 Ad Code

আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার জন্য রাশিয়া দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি। শুক্রবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, এ বিষয়ে প্রাথমিক ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টকে জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্র যে ইঙ্গিত পেয়েছে, তা শুধু ক্ষতিগ্রস্ত বিমানের ছবি থেকে নয়, আরও তথ্যের ভিত্তিতে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। তবে এই বিমান দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তার প্রস্তাব দিয়েছে বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন।

ধারণা করা হচ্ছে, চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি করা হয়েছিল বিমানটিতে। পরে বিমানটি ক্যাস্পিয়ান সাগর পেরিয়ে কাজাখস্তানে মোড় নেয়, যেখানে এটি বিধ্বস্ত হয়।

Manual5 Ad Code

ক্রেমলিন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান বলেছেন, চেচনিয়ার পরিস্থিতি খুব জটিল কারণ ওই অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা চলছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code