দেশীয় আইনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রয়েছে: ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

মধ্যপ্রাচ্য ডেস্ক :ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশটির পার্লামেন্ট দ্বারা প্রতিষ্ঠিত একটি কাঠামোর ওপর ভিত্তি করে অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পরমাণু প্রধান মোহাম্মদ ইসলামি। তেহরান ৬০ শতাংশ সমৃদ্ধকরণের গতি কমিয়ে দেওয়ার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি এ তথ্য দেন।

তেহরানে রবিবার ইসলামি বলেন, ‘আমাদের সমৃদ্ধকরণ কৌশলগত কাঠামো আইনের ওপর ভিত্তি করে অব্যাহত রয়েছে।’

Manual3 Ad Code

চলতি মাসের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরান যে গতিতে ইউরেনিয়াম জমা করছিল তা কমিয়ে দিয়েছে। এটি এমন একটি পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে ইরানের পরমাণু ইস্যুতে নতুন করে আলোচনা শুরু করতে পারে।

২০২০ সালে ইরানের কট্টরপন্থি পার্লামেন্ট একটি আইন পাস করে। এতে বলা হয়, তেহরানের ২০১৫ সালের চুক্তিতে অংশ নেওয়া অন্য পক্ষগুলোর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে আপত্তি থাকলে সরকার এ বিষয়ে পদক্ষেপ নিতে পারবে।

Manual1 Ad Code

ওয়াশিংটন ২০১৮ সালে পারমাণবিক চুক্তিটি বাতিল করে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকে তেহরান চুক্তিতে নির্ধারিত পারমাণবিক নিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করতে শুরু করে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code