অভিবাসীদের প্রতি মানবিক রিপাবলিকান প্রশাসন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেমেছে ভাসমান অভিবাসীদের ঢল। গত ছয় মাসে নিউইয়র্ক সিটিতে এসে জড়ো হয়েছে প্রায় ১৫ হাজার অভিবাসী। শূন্য হাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পেরিয়ে টেক্সাসে প্রবেশ করেছে এবং টেক্সাসের অভিবাসী বিরোধী রিপাবলিকান প্রশাসন তাদের স্টেটের খরচে বাস ভাড়া করে ডেমোক্রেট স্টেটগুলোর বড় বড় সিটিতে পাঠিয়ে দিচ্ছে।

Manual2 Ad Code

নিউইয়র্ক সিটির পক্ষ থেকে তাদের বড় আশ্রয়ের ব্যবস্থা থেকে শুরু করে খাদ্য সরবরাহ, বস্ত্র ও চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। কারণ এসব অভিবাসী কার্যত গত ছয় মাসে টেক্সাস থেকে নিউইয়র্ক সিটিতে ১৪ হাজার ৬০০ ভাসমান অভিবাসী এসে পৌঁছেছেন। তাদের মধ্যে ১১ হাজারই সহায় সম্বলহীন। ফলে সিটিকে তাদের সবকিছুর যোগান দিতে হচ্ছে। আরও ৬টি বাস ভর্তি অভিবাসী এসে পৌঁছেছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে। মেয়র অ্যাডামস এ পরিস্থিতিকে একটি মানবিক সংকট বলে বর্ণনা করেছেন এবং দ্রুত সমাধান কামনা করেছেন। বিভিন্ন স্থানে বড় বড় তাবু টানানো হচ্ছে। ক্রুজশিপে ইমিগ্রান্টদের অস্থায়ীভাবে রাখার প্রস্তাবও এসেছে। কিন্তু অভিবাসীবান্ধব প্রবক্তারা নবাগত অভিবাসীদের জন্য গৃহীত ব্যবস্থাকে অপ্রতুল বলে সিটিকে আরও উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code