

সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহনের দ্রুত সুস্থতা কামনা করে সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বাদ আছর কুমারগাঁও তেমুখী পয়েন্ট সংলগ্ন হাজী সুন্দর আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতী নোমান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নূরুল হুদা, আহবায়ক কমিটির সদস্য ও খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, আহবায়ক কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা কৃষক দলের আহবায়ক টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ, জেলা মৎস্যজীবী দল ও সদর উপজেলা বিএনপির আহবায়ক একে এম তারেক কালাম, আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন, আব্দুর রহমান, বাদশা আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহেদ আহমদ, সিরাজ মিয়া, আহমদ আলী, রফিকুল ইসলাম, জৈন উদ্দিন মেম্বার, গৌস উদ্দিন পাখী মেম্বার, এনামুল হোসেন মেম্বার, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার, আক্রম আলী মাসুক, আব্দুল জাহির মেম্বার, আব্দুল খালিক, আজিজুর রহমান, আকবর আলী, হেলাল উদ্দিন, আব্দুল গফুর, মশাহিদ আলী, করিম উল্লাহ, আলী আহমদ, আব্দুল জলিল, উকিল মিয়া, হারুন মিয়া, এনামুল হক কুটি, রফিক উদ্দিন, আব্দুস শুকুর, নূরুল ইসলাম, ফখর আহমদ, মাসুক মিয়া, ডাঃ আব্দুল গফুর মান্না, মাষ্টার আব্দুল আজিজ, উপজেলা যুবদল নেতা মো. আইনুল হক, ফারুক মিয়া, আব্দুস সালাম, সাইদুর রহমান সাইদ, আঙ্গুর আলম, মাসুদ আলী মাসুম, এনাম হোসেন শিপন, কোম্পানী গঞ্জ যুবদল নেতা নূরুল মুত্তাকিন বাদশা, নুরুল আলম, শফিক আলী, বাবুল মিয়া, দিলওয়ার হোসেন ফুল মিয়া, নুরুল হক, বাবুল আহমদ, রুস্তুম আলী, মোশাহিদুল ইসলাম, আলিউর রহমান, বাবুল মিয়া, জালাল উদ্দিন, সাইফুর রহমান, আরাফাত মামুন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর, আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান আশিক, ছাত্রদল নেতা ওসমান হারুন পনির, শামীম আহমদ, আফজল হোসেন, আহমদ লিটন, আমিনুল ইসলাম, নুরুল হক, সুমন আহমদ, তাজু, আনোয়ার হোসেন প্রমুখ।