বিজিবিএর গেট টুগেদার মিউজিক্যাল নাইট ডিনার অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: বাংলাদেশ বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) গেট টুগেদার, ফ্যাশন শো, মিউজিক্যাল নাইট ও ডিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের গার্মেন্ট ও বায়িং হাউস তথা ব্যবসায় খাতের শীর্ষস্থানীয় ব্যাক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তৃতায় বিজিবিএ প্রেসিডেন্ট মোফাজ্জাল হোসাইন পাভেল বিজিবিএর আগামী দুবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বিজিবিএ সদস্যদের জন্য স্মার্ট আইডি কার্ড, সাত তলা নিজস্ব কার্যালয় ভাড়া নেওয়াসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চিত্রনায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা অংশ নেন।

Manual2 Ad Code

বিজিবিএ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট একেএম সাইফুর রহমান ফরহাদ ও মোরসেদ আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাকির হোসাইন, জয়েন্ট সেক্রেটারি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজি, ট্রেজারার ফজলুল হক প্রমুখ।

Manual7 Ad Code

প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজিবিএর নির্বাচন হয় গত ২ মার্চ। সদস্যরা সরাসরি ভোট দিয়ে ১৫ জন পরিচালক নির্বাচন করেন। দুটি প্যানেল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন। নির্বাচিতদের মধ্য থেকে ৮ জন অফিস বেয়ারার বেছে নেওয়া হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code