শক্তি প্রদর্শনে দক্ষিণ কোরিয়ার সামরিক কুচকাওয়াজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: এক দশকের মধ্যে প্রথমবার বড় আকারের সামরিক কুচকাওয়াজ আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া। শক্তি প্রদর্শন করতে মঙ্গলবার সিউলের রাস্তায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে কুচকাওয়াজে অংশ নেয় কোরিয়ার সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

রাজধানীতে দুই কিলোমিটারজুড়ে কুচকাওয়াজে অংশ নেয় সেনারা। মঙ্গলবার বিকাল ৪টায় এই মহড়া শুরু হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই আয়োজন করেছে দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এই সামরিক মহড়ায় প্রায় সাত হাজার সেনা অংশগ্রহণ করেছে। তাছাড়া ট্যাংক, স্ব-চালিত কামান ও আক্রমণ বিমান ও ড্রোনসহ ৩৪০টির বেশি সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়।

Manual4 Ad Code

সিউল বিমান ঘাঁটিতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইউন সুক ইওল পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং সামরিক ও প্রতিরক্ষা শিল্পের জন্য সমর্থন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code