ফরমায়েশি রায় ও গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে সরকার: জামায়াত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: বিরোধীদল দমনে সরকার ফরমায়েশি রায় ও গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। আজ শনিবার রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

Manual1 Ad Code

রেজাউল করিম বলেন, চলমান আন্দোলন রাজপথে রাজনৈতিক, নৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রহসনের বিচার এবং ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়ে বিরোধী আন্দোলন দমন করতে চায়। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞার কারণে হত্যার লাইসেন্স আর পাচ্ছে না। ফলে তারা জনগণের যৌক্তিক আন্দোলন দমন ও বিভ্রান্ত করার জন্য গুম, খুন, গুপ্তহত্যাসহ আদালতের অপব্যবহার শুরু করেছে। কিন্তু আওয়ামী লীগের মনে রাখা উচিত জনতার এই উত্তাল তরঙ্গ ও দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না।

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে দিয়ে রেজাউল করিম বলেন, যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আদালতে তাদের বিচার করা হবে। যারা জনগণকে সহযোগিতা করবেন, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

এ সময় সরকারের পতন, জনগণের ভোট, ভাত, মানবাধিকার এবং আইন ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষ, দলমত-নির্বিশেষে সকলকে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সরকারকে সতর্ক করে দিয়ে রেজাউল করিম বলেন, শেখ হাসিনার আবারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না। জনতার তোপের মুখে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না।

Manual5 Ad Code

নির্বাচন কমিশনকে ‘লাশ’ আখ্যা দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘এই ইন্তেকাল কমিশনের অধীনে জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এই কমিশন মৃত লাশ। তাই এই দলদাস কমিশন বাতিল করে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন দিতে হবে দলনিরপেক্ষ কেয়ারটেকার সরকার সরকারের অধীনে।’ এ সময় কারাবন্দী জামায়াতের আমির শফিকুর রহমানসহ রাজবন্দীদের মুক্তির দাবি জানান তিনি।

Manual1 Ad Code

‘নিম্ন আদালতে প্রহসনের বিচার, ফরমায়েশি রায় এবং গুম ও গুপ্ত হত্যার প্রতিবাদে’ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য জিয়াউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code