বিএনপিকে সমাবেশের অনুমতি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

 

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

Manual1 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ করবে দলটি।

 

রুহুল কবির রিজভী বলেন, আজ সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় অথবা প্রেসক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দুপুর ২টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।

Manual8 Ad Code

 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি।

 

শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সমাবেশ করার ঘোষণা দিয়েছিলেন রুহুল কবির রিজভী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code