

নিউইয়র্ক সিটির এমটিএ (মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি)- এর আসন্ন ট্রেন অপারেটর ও কন্ডাকটর পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশী পরীক্ষার্থীদেরকে পরামর্শ ও বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতার জন্য এমটিএ- তে কর্মরত বিভিন্ন পর্যায়ের বাংলাদেশী এমপ্লয়িরা সম্মিলিতভাবে আগামী ৪ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের জুইস অডিটোরিয়াম হলে (37-06 77th St, Jackson Heights, NY 11372 ) এক ফ্রী সেমিনার ক্লাসের আয়োজন করেছেন। উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণকারী বাংলাদেশী প্রার্থীদেরকে উক্ত সেমিনারে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য কর্মরত বাংলাদেশী এমপ্লয়িদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।