শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারালো অষ্ট্রেলিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেলো পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে অনেকটাই ব্যাকফুটে ছিলো অসিরা। নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে ঘুরে দাঁড়ালো ওয়ার্নার-স্মিথরা।

এদিন আগে ব্যাট করে বিনা উইকেটে ১২৫ রান করা শ্রীলংকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২০৯ রানে অলআউট হয়।

Manual3 Ad Code

২১০ রানের সহজ টার্গেট তাড়ায় ২৪ রানেই ২ উইকেট হারােয় অস্ট্রেলিয়া। এরপর মিচেল মার্শ (৫২), জস ইনজেলসের (৫৮) জোড়া ফিফটি এবং মার্নাস লাবুশেনের ৪০ ও গ্লেন ম্যাক্সওয়েলের ২১ বলের ৩২ রানের ঝড়ো ইনিংসে ৮৮ বল আগেই জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

Manual5 Ad Code

শ্রীলঙ্কার হয়ে দিশান মধুশাঙ্কা ৯ ওভার বল করে ৩৮ রান খরচায় নেন ৩ উইকেট।

Manual6 Ad Code

গত সোমবার (১৬ অক্টোবর) ভারতের লক্ষ্ণৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে স্কোর বোর্ডে ১২৫ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশাল পেরেরা।

এরপর মাত্র ৮৪ রানের ব্যবধানে ১০ উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার জোরালো সম্ভাবনা তৈরি করা শ্রীলংকা অলআউট হয় ২০৯ রানে।

Manual8 Ad Code

অজিদের হয়ে ৪৭ রানে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code