ইরানি ড্রোন নিয়ে কিয়েভে হামলে পড়লো রুশ বাহিনী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীতে। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারবার বড় ধরনের হামলা হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন। খবর সিএননে’র।
কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে বিবৃতিতে জানিয়েছে, হামলায় শেভচেনকিভস্কি এলাকার আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট হওয়া যায়নি।
সোমবার ভোরে ড্রোন হামলায় বিস্ফোরণে কেঁপে উঠে কিয়েভ। আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। প্রাণ বাঁচতে ভবনের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন অনেকে। বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠে। একাধিক বিস্ফোরণের পর সেনা ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code