

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার সঙ্গে ভারতের যৌথ সামরিক মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বিষয়টি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কারিন জিন-পিয়ের বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণের ভারতের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভোস্তক ২০২২’ শীর্ষক এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া। ভারত ছাড়াও চীন, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সিরিয়া, লাওস ও নিকারাগুয়ার মতো দেশগুলো এতে অংশ নেওয়ার কথা রয়েছে।