দেশে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে, যা গতকাল (বুধবার) ১৭২ জন ছিল। এখন পর্যন্ত করোনায় দেশে মোট ২৪ হাজার ৮৭৮ জন প্রাণ হারিয়েছেন।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। সে বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। যা এ বছর দুইশ ছাড়িয়ে গেছে। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code