আলোকিত বাংলাদেশ ও জিটিভির সাংবাদিকদের চাকুরীচ্যুতির নোটিশ প্রদানের ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

দেশে করোনাভাইরাসের সংকটময় অবস্থার মধ্যে কর্মী ছাটাই না করার সরকারের আহবান উপেক্ষা করে দৈনিক আলোকিত বাংলাদেশ ও গাজী টিভির (জিটিভি) ডিআরইউর সদস্যসহ গণমাধ্যমকর্মীদের চাকুরীচ্যুতের নোটিশ প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

Manual1 Ad Code

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী শনিবার এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, মহামারি থেকে নিরাপদে থাকার জন্য সরকারের পক্ষ থেকে ঘরে অবস্থান করার নির্দেশ থাকলেও গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেনা সংবাদপত্রের অনেক মালিক। অনেকে করোনা অজুহাতে ইতোমধ্যে পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দিয়েছে। অনেকে কর্মী ছাঁটাই শুরু করেছে। এতে আগামীদিনে শত শত সাংবাদিকের কর্মহীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে, যা খুবই উদ্বেগজনক।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে চাকুরীচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, করোনা দুর্যোগের এই সঙ্কটকালে ডিআরইউ সদস্যসহ গণমাধ্যম কর্মিদের ছাটাই বা চাকুরীচ্যুতি কোনভাবেই মেনে নেয়া যায় না।

Manual5 Ad Code

ডিআরইউ’র সদস্যদের স্বার্থ রক্ষায় সংগঠন তাদের পাশে দাঁড়াবে এবং উদ্ভুত পরিস্থিতির সকল দায়ভার কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

উল্লেখ্য, রোজা শুরুর আগের দিনে (২৪ এপ্রিল) আলোকিত বাংলাদেশের ছয় জনের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়ে চাকুরীচূত্যির নোটিশ প্রদান করা হয়। আরও অনেককে এ ধরণের নোটিশ প্রদান করা হচ্ছে বলে জানা গেছে। একইদিন পূর্ব নোটিশ ছাড়াই গাজী টেলিভিশনের ২ জন নিউজরুম এডিটরসহ কয়েকজন গণমাধ্যম কর্মীকেও চাকুরীচ্যূত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code