১৫ দফা ভোটের পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ম্যাকার্থি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: অবশেষে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। শনিবার সকালে ১৫তম বারের ভোটাভুটিতে নির্বাচিত হন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

Manual2 Ad Code

এর আগে প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনে গত চার দিন ধরে ১৪ দফা ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে এগিয়ে থাকলেও প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হন ম্যাকার্থি। নিজ দলের কয়েকজন নেতার সমর্থন নিশ্চিত করতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়। তবে শেষ পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক সদস্যের সমর্থন আদায়ের মাধ্যমে প্রতিনিধি পরিষদের ৬৪তম স্পিকার নির্বাচিত হন তিনি।

নির্বাচিত হওয়ার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এখন আমেরিকার জনগণের জন্য সবকিছু শক্ত হাতে করতে হবে।’ নিজের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘আমার বাবা বলতেন কীভাবে তুমি শুরু করেছ তার চাইতে গুরুত্বপূর্ণ কীভাবে তুমি কাজ শেষ করেছ।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code