নিউইয়র্ক জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি:জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে আগামী ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, সাধারণ পরিষদের অধিবেশনে ২২ সেপ্টেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন, স্বাস্থ্যখাতে সাফল্য ইত্যাদি বিষয়ে তুলে ধরবেন তিনি।এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ডেনমার্কের প্রধানমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড.তৌফিক-ই-ইলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাম্ব্যাসেডর-অ্যাট-লার্জ খুরশীদ এ. চৌধূরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Manual4 Ad Code

তাই জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে এবং বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code