বাসায় ফিরেছেন খালেদা জিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ স্বাস্থ্যের জরুরি পরীক্ষা-নীরিক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Manual5 Ad Code

বুধবার (১৩ মার্চ) রাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। সেখানে জরুরি বেশ কিছু পরীক্ষার জন্য ১ দিন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেইসব পরীক্ষা শেষে আজ বাসায় নিয়ে আসা হয়।

Manual8 Ad Code

এই সময় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কিছুটা সুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, গতকাল ইফতারের পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন বেশকিছু পরীক্ষা করা হয়। আজও সকাল থেকে তার বেশ কিছু পরীক্ষা করা হয়। একইসঙ্গে মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনেন। আপাতত মেডিকেল বোর্ডের পরামর্শে আগের মতো বাসায় তার চিকিৎসা চলবে।

নিঃসঙ্গ অবস্থায় বন্দি জীবনে তার চিকিৎসা জন্য একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে উল্লেখ করে ডা. জাহিদ বলেন, তিনি সুস্থতার জন্য আপনাদের কাছে, দেশব্যাপীর কাছে দোয়া চেয়েছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তার অসুস্থতা বাড়া-কমার মধ্যে আছে। করোনা মহামারির সময় ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন তিনি। এরপর বেশ কয়েকবার হাসপাতালে যান। সবশেষ গত বছরের মাঝামাঝি সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

গত বছরের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য। তাদের চিকিৎসা শুরুর পরই খালেদার শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে। সে যাত্রায় হাসপাতালে ১৫৬ দিন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি সন্ধ্যায় বাসায় ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে কিছুদিন বিরতি দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।

সবশেষ গত ফেব্রুয়ারির শুরুতেও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code