২ মে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

শনিবার ২৬ এপ্রিল জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব জনাব আখতার হোসনের সঞ্চালনায় সভায় সারাদশে থেকে এনসিপি’র কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত হন।

Manual3 Ad Code

সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করে যা সংগঠনের সকল নীতি-নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানানো হয়। ‘পলিটিক্যাল কাউন্সিল’ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সভায় একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেন তারা । তিন মাস পর এই কমিটি অবস্থা বিচারে নবায়ন, পূণর্মূল্যায়ন বা নতুন সদস্য অন্তর্ভূক্ত করা হবে। একইসঙ্গে, দলের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ বা ততোধিক সদস্যের সমন্বয়ে একটি গঠনতন্ত্র প্রণয়ন টিম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে দলের খসড়া গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশনা প্রদান করা হয়।

সভায় আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়। ২মে, এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে একই দাবিতে ঢাকায় একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা যায়। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এনসিপি বিক্ষোভ সমাবেশ
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code