সামরিক চুক্তি বাস্তয়ানের অংশ হিসাবেক চীন-রাশিয়ার যৌথ মহড়া

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জাপান সাগর ও পূর্ব চীন সাগরের আকাশে যৌথ বিমান মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। দুই দেশের কৌশলগত বোমারু বিমানগুলো এতে অংশ নেয়। গত এক বছরের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয়বার এ ধরনের মহড়া অনুষ্ঠিত হলো।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, রাশিয়ার দুইটি টিইউ-৯৫এমএস এবং চীনের চারটি এইচ-৬কে কৌশলগত বোমারু বিমান এই যৌথ মহড়ায় অংশ নিয়েছে। রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনী এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দূরপাল্লার বিমান দিয়ে দ্বিতীয়বারের মতো যৌথ মহড়া চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে এ মহড়া চালানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code