বায়োএনটেক প্রশংসায় ম্যার্কেল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: কয়েক মাস আগে বায়োএনটেকের নাম জার্মানির অনেকেই শোনেনি। কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার করায় এখন সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে তাদের সুনাম। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এখন বায়োএনটেক-কে নিয়ে গর্বিত। নভেম্বরে করোনা রোধে ৯৫ ভাগ সাফল্যের দাবি নিয়ে আত্মপ্রকাশ করে বায়োএনটেক-ফাইজার ভ্যাকসিন। রাতারাতি বিখ্যাত হয়ে যায় জার্মানির মাইনৎস শহরকেন্দ্রিক এ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উগুর শাহিন ও ও্যসলেম ট্যুরেচিও তখনই চলে আসেন প্রচারের আলোয়। বৃহস্পতিবার শাহিন এবং ট্যুরেচির সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় বায়োএনটেকের তুমুল প্রশংসা করেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বায়োএনটেকের গবেষকদের প্রশংসায় তিনি বলেন, আমাদের দেশে এমন সব গবেষক আছে বলে আমরা ভীষণ গর্বিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code