গাজা ইস্যুতে সব পক্ষকে সংযমের আহ্বান ইইউ’র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যাকায় চলমান উত্তেজনা বন্ধে ‘সব পক্ষকে’ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফের বোরেলের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, গাজা এবং আশপাশের ঘটনায় নিয়ে গভীর উদ্বিগ্ন এবং ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে ইইউ। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতি এবং আরও হতাহত এড়াতে হয় সব পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে ইইউ। তবে নিজ দেশের বেসামরিক নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের। কিন্তু বড় ধরনের সংঘাত এড়াতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code