যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশের এলিট ফোর্সের ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি প্রত্যাহার করা একটি জটিল প্রক্রিয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (১৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আসাদুজ্জামান খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ডোনাল্ড লু আমাকে জানিয়েছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল প্রক্রিয়া তাদের দেশে। এটি একটু সময় নিতে পারে। তোমরা যে প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছো, আমার মনে হয় ভবিষ্যতে এটি দূর হয়ে যাবে।

Manual1 Ad Code

মন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও সময়সীমা নেই এবং বাংলাদেশ ঠিকপথেই এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা।

Manual6 Ad Code

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে সেটিতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। তারা বলেছে, অনেক অগ্রগতি হয়েছে এবং এই অগ্রগতি যেন সবসময় থাকে, জানান মন্ত্রী।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code