

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’ এ পাঁচদেশের ধর্মভিত্তিক দল ও সংগঠনের নেতারা অংশগ্রহণ করেছেন। শনিবার সকালে সম্মেলনে বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা সালাহ উদ্দিন আহমদ অংশ নিয়েছেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি। ধর্মীয় নেতাদের এই অনুষ্ঠানে বিএনপির অংশগ্রহণের কারণ হিসেবে একটি সূত্র জানিয়েছে, ভোটের সমীকরণ থেকেই বিএনপি সমাবেশে গেছে। বিএনপির মূল লক্ষ্য নির্বাচন। সবাইকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। এবং এই কাজটিই বিগত ১৬ বছর ধরে প্রধান দাবি ছিল বিএনপির। সবমিলিয়ে এখনও জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি বলে সূ্ত্র জানায়।সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আসা মুসল্লিরা । এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রোধে রয়েছেন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল। এই সম্মেলনে বিএনপির নেতা যাওয়ার কারণে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে।