সিলেটে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার তাঁদের এয়ারপোর্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

গ্রেপ্তার নেতারা হলেন সিলেট নগরের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক নেতা কল্লোল জ্যোতি বিশ্বাস জয় এবং ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল আহমদ।

Manual2 Ad Code

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ শফি সাঈদ ওরফে ডুম সাহেদ সিটি নির্বাচনের দিন ফল প্রকাশকে কেন্দ্র করে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসভবনে হামলা মামলার অন্যতম আসামি। কল্লোল ও রাসেল বিএনপির চলমান আন্দোলনের নাশকতার মামলার আসামি। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code