প্রচ্ছদ খেলা ইতালির দায়ভার নিজের কাঁধে নিয়েছেন কোচ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: শিরোপা ধরে রাখার অভিযানে এসে নক আউট পর্বের প্রথম ধাপ থেকে ইতালির বিদায়ের পুরো দায়ভার নিজের কাঁধে নিয়েছেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। ম্যাচের জন্য নিজের একাদশে গলদ দেখছেন অভিজ্ঞ এই কোচ। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার শেষ ষোলোর ম্যাচে সুইসদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি ইতালি। দুই অর্ধে দুটি গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ২-০ ব্যবধানের পরাজয়ে শেষ হয়ে যায় তাদের এবারের ইউরোতে পথচলা। ২০ বছরের মধ্যে এই প্রথম ইউরোতে কোয়ার্টার-ফাইনালের আগে বিদায় নিল ইতালি। শুরুর একাদশে ছয় পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ২০২০ আসরের চ্যাম্পিয়নরা। কিন্তু সুইসদের বিপক্ষে লড়াই জমাতে পারেনি তারা। গোলের জন্য ১১ শট নিলেও লক্ষ্য রাখতে পারে কেবল দুটি। বিপরীতে, ১৬ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে সুইজারল্যান্ড, যার দুটি সফল। ৬৫ বছর বয়সী স্পালেত্তির মতে, সুইস খেলোয়াড়দের সঙ্গে শারীরিক শক্তির দিকে পেরে ওঠেনি তার দল। নিজের একাদশ নির্বাচনের গলদ ছিল বলে মনে করছেন তিনি। “পুরো দায়ভার আমার। দল নির্বাচনের কারণে আমরা ব্যর্থ হয়েছি। এটা কখনোই খেলোয়াড়দের ওপর পড়ে না।” রবের্ত মানচিনির বিদায়ের পর গত অগাস্টে ইতালির দায়িত্ব নেন স্পালেত্তি। দলের খেলোয়াড়দের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাননি তিনি। ইউরোর আগে তেমন ম্যাচ খেলেনি ইতালি। ইউরো শুরুর আগে অন্যান্য কোচরা ৩০ বা এর চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। স্পালেত্তি বলেন, “আমার স্রফে ১০ ম্যাচ পেয়েছি।” দলের শক্তি-সামর্থ্য ও দুর্বলতা জানতে পর্যাপ্ত সময় না পাওয়াকেও এই ব্যর্থতার একটি কারণ হিসেবে দেখছেন ইতালি কোচ। এবারের ইউরোতে কঠিন গ্রুপে পড়েছিল ইতালি। আলবেনিয়ার বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা দলটি পরের ম্যাচে হেরে যায় স্পেনের বিপক্ষে। ক্রোয়েশিয়া ম্যাচে কোনোমতে ড্র করে নাটকীভাবে শেষ ষোলোয় জায়গা করে নেয় তারা। নক আউট পর্বে উঠে আর পেরে ওঠেনি দলটি।

Manual6 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code