

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও প্রয়োজন রাশিয়ার নেই। মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া স্বাগত ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। শোইগুর অভিযোগ, ইউক্রেন যেসব সামরিক অভিযান পরিচালনা করছে প্রকৃতপক্ষে সেগুলোর পরিকল্পনা হাজির করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
পূর্ব ও মধ্য ইউরোপে একাধিক দফায় ন্যাটো বাহিনীর উপস্থিতি বাড়ানোরও সমালোচনা করেন শোইগু।