সিলেট বিভাগে করোনা আক্রান্ত ৪ হাজার ছুঁই ছুঁই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ করোনা আক্রান্তের হার সিলেট বিভাগে দিনের পর দিন বেড়েই চলেছে। তুফান বেগে ছুটে চলা করোনা আক্রান্ত সিলেট বিভাগে ৪ হাজার ছুঁই ছুঁই।

Manual7 Ad Code

সর্বশেষ বৃহস্পতিবার সিলেট বিভাগে জেলায় ১৪৭ জনসহ বিভাগে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯১০ জন।

এদিন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন ৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া বিভাগের হবিগঞ্জ জেলায় ৩০ জন, ও সুনামগঞ্জ জেলায় নতুন করে আরো ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় যয জনের করোনা শনাক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর বুলেটিন অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯১০ জন-এ। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২০৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে দ্বিতীয় সর্বোচ্চ ৯১০, পরের অবস্থানে হবিগঞ্জ ৫২২ জন আক্রান্ত হয়েছে। মৌলভীবাজার জেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৩৮৬ জন।

এ বিভাগে মোট মারা যাওয়া ৬৩ জনের মধ্যে সিলেট জেলায়ই মারা গেছেন ৪৮ জন। এছাড়া, হবিগঞ্জে ৬ জন, সুনামগঞ্জে ৫ জন এবং মৌলভীবাজার চারজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮৪ জন, সুনামগঞ্জে ১০০ জন, হবিগঞ্জে ৬৩ জন এবং মৌলভীবাজারে ৬ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Manual3 Ad Code

এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ৯৭০ জন। এর মধ্যে সিলেটে ৩১০ জন, সুনামগঞ্জে ৩২২ জন, হবিগঞ্জে ১৮৮ জন এবং মৌলভীবাজারে ১৫০ জন সুস্থ হয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code