সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রæপের সাধারণ সভা গত শনিবার সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য বিধি মেনে নগরীর জিন্দাবাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপের সভাপতি মো.বশিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওজি মো.কাওছারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রæপের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন অর্থ সম্পাদক মো. আব্দুর রকিব। সভায় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় গ্রæপের ২০২০ সালের আয় ব্যয় হিসাব ও ২০২১ সালের বাজেট অনুমোদন করা হয়।

সভায় ৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । সভায় বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭মার্চের ভাষনে জাতিকে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। তাঁরই ডাকে মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে এগিয়ে চলা বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।

সভায় বলা হয়, ১৯৯৭ সালে সিলেট জেলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রæপ সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে অনুমোদন লাভ করে সংগঠন পরিচালনা করে আসছে। করোনা মহামারির কারণে গ্রæপের সভার কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছিল। সভায় জানানো হয়, করোনা মহামারির প্রভাব পড়েছে সিলেট অঞ্চলের তামাবিল, ভোলাগঞ্জ, জকিগঞ্জ, শেওলা, চাতলাপুর, জুড়ি, বড়ছড়া, চেলা, ইছামতি সকল শুল্ক স্থলবন্দরসহ এয়ার ফ্রেইটে। বন্দরগুলোতে ৮/৯ মাস বন্ধ ছিল কাজকর্ম। এ বিষয়ে গ্রæপের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেন। সিলেটে এয়ার ফ্রেইট ইউনিট ২০১৯ সালের মার্চ মাস হতে বন্ধ রয়েছে। সভায় বাংলাদেশ বিমানের স্পেস দেওয়ার অনুরোধ জানানো হয় এবং অন্যান্য এয়ার লাইন্সের স্পেস ভাড়া নির্ধারণ করার এবং আমদানি-রপ্তানি কারকদের সুবিধার্থে প্রস্তাব করা হয়। সিলেটের ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানোনো হয়। সভায় এজেন্টদের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা হয়। সভায় চলতি ২০২১ সালের ১ জুলাই থেকে ই-পেমেন্ট ২ লাখ টাকার উপরে বিষয়টি নিয়ে বলা হয় । এজন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণের বিকল্প নেই।

Manual5 Ad Code

সভায় এজেন্ট গ্রপের প্রাক্তন সভাপতি মরহুম আলিমুজ্জামান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি শাহ আলম, সিলেট সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, কার্যকরী কমিটির সদস্য এহছানুল আজিম লিটন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী, এজেন্ট গ্রæপের উপদেষ্টা আব্দুল কাইয়ুম জালালী পংকি, উপদেষ্টা খন্দকার গিয়াস উদ্দিন, সদস্য শামসুল আলম।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রকিব।

Manual7 Ad Code

আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা সুব্রত ধর চৌধুরী পার্থ, সহ সাধারণ সম্পাদক লোকমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য বজলুর রহমান বাবুল, মো. ইমদাদ হোসেন, সদস্য সৈয়দ সাকিরুজ্জামান, মো.মোবাশ্বির আলী, সদস্য সালাউদ্দিন আহমদ, আনোয়ার হোসেন, রাধেশ্যাম চন্দ্র দেব, মো. ইলিয়াছ মিয়া, হাজী মো. কাওছার, মো. আব্দুর রফিক, আবুল খায়ের, সুব্রত ধর চৌধুরী, রাশেদ আহমদ,খন্দকার গিয়াস উদ্দীন, মো. আনোয়ার হোসেন, মিজানুর রহমান সুহেল,লোকমান আহমদ,আবু হেনা তারেক প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code