সিলেট বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

সিলেট ডেস্ক :: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক মতবিনিময় সভা রবিবার রাত ৮টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় আসন্ন সাংবাদিকদের একটি সংগঠনের নির্বাচনে আশকার আমিন রাব্বীর সদস্য পদে নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় মহান বিজয় দিবস আগামী ১৪ই ডিসেম্বর শনিবার সকাল ১০টায় এসোসিয়েশনের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়শন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর দাশের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সদস্য আব্দুল মুমিন ইমরান।

Manual3 Ad Code

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, শেখ আশরাফুল আলম নাসির, আশকার আমিন রাব্বি, শাহিন আহমদ, সদস্য এইচ এম শহীদুল ইসলাম, শিপন আহমদ, সুব্রত দাস, আবু বক্কর প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code