সিলেট সদর আ’লীগে সাধারণ সম্পাদক পদে মকসুদ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

আগামী (২৪ নভেম্বর) রবিবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় ১৪ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Manual7 Ad Code

 

এতে সাধারণ সম্পাদক পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন তৃনমূল আওয়ামী লীগের প্রিয় নেতা মকসুদ আহমদ মকসুদ।

মকসুদ সিলেট সদর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা এবং বর্তমান সিলেট সদর আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

মকসুদ আহমদ মকসুদ একাধারে রাজনীতিবিদ,সমাজসেবী এবং সাংবাদিক। বহুমুখি প্রতিভার অধিকারী এক জন মানুষ। তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং রাষ্টীয় প্রচার মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান।

Manual1 Ad Code

 

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অত্যন্ত আস্থাভাজন হিসেবে মকসুদের সুখ্যাতি রয়েছে।সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে তিনি জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code