আমাদের কিছু করার নেই: তুরস্ককে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের খাদ্যসামগ্রী রফতানির চুক্তির কয়েক ঘণ্টার মাথায় ওডেসা বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। শনিবারের এ ঘটনায় রুশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে আঙ্কারা। তবে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর জানিয়েছেন, রুশ কর্মকর্তারা তাদের বলেছেন, ইউক্রেনের বন্দরে হামলার ঘটনায় তাদের ‘কিছু করার নেই।’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাশিয়ানরা আমাদের বলেছে, এই হামলার ঘটনায় তাদের কিছু করার নেই এবং তারা বিষয়টি খুব নিবিড় ও বিশদভাবে পরীক্ষা করছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code