মঙ্গলবার পুনরায় লংমার্চ শুরুর ঘোষণা ইমরান খানের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাঞ্জাবের ওয়াজিরাবাদে হামলার পর থেমে যাওয়া লংমার্চ মঙ্গলবার পুনরায় রাজধানী অভিমূখে যাত্রা শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বন্দুকধারীর হামলায় ইমরানসহ কয়েকজন নেতা আহত হওয়ার ঘটনায় লংমার্চের এগিয়ে যাওয়া বন্ধ ছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

Manual7 Ad Code

রবিবার লাহোরের একটি হাসপাতাল থেকে ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন ইমরান খান। হামলায় পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর এই হাসপাতালেই তার চিকিৎসা চলে। পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ইমরান খান বলেন, ওয়াজিরাবাদের যেখানে আমি ও অপর ১১ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, যেখানে মোয়াজ্জেম শহীদ হয়েছিলেন, মঙ্গলবার সেখান থেকেই আমাদের যাত্রা পুনরায় শুরু হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code