মঙ্গলবার থেকে প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু করবে ইসি

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণে পোস্টাল ব্যালট পেপার মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে দশম কমিশন সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি বলেন, আজ পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামী পরশুদিন থেকে এটা বিদেশে পাঠানোর কাজ শুরু হবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করবো। তিনি বলেন, দেশের ভেতরে তিন ধরনের ভোটার (আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে থাকা ব্যক্তি ও সরকারি কর্মচারি) পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু দিন থেকে শুরু করে মোট ১৫ দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইনকান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ব্যালট চলে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code