ভারতের সিরাম ইনস্টিটিউটে আগুনে ৫ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

পুনের মেয়র মূরলিধর মোহল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, ‘সম্ভবত নির্মানধীন ভবরের ছয় তলায় আটকে পড়েছিলেন তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বের হতে পারেননি।’

মেয়র জানান, ওই ভবনে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই পাঁচ জন ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন।

Manual7 Ad Code

পুণের জেলাশাসক রাজেশ দেশমুখও পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুনের মঞ্জরি এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানা অবস্থিত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

সিরামের প্রধান নির্বাহি আদার পুনাওয়ালা টুইটারে বলেছেন, ‘আমরা এইমাত্র কিছু বিপর্যয়কর খবর পেয়েছি। আরও তদন্তের পর আমরা জানতে পেরেছি, দুর্ভাগ্যজনকভাবে ওই ঘটনায় কিছু প্রাণহানি হয়েছে। আমরা অত্যন্ত মর্মাহত এবং মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক জানাচ্ছি।’

 

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code