দৃষ্টান্ত টানলেন নরেন্দ্র মোদি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সব নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি বিধি, যাকে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বলা হয়– তা চালু করার পক্ষে যুক্তি দিতে গিয়ে বাংলাদেশের দৃষ্টান্ত টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual5 Ad Code

সারা দেশে এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করা ভারতের বর্তমান শাসক দল বিজেপির একটি খুব পুরোনো রাজনৈতিক এজেন্ডা। বস্তুত এই রাজনৈতিক দলটির তিনটি প্রধান কর্মসূচিই ছিল– অযোধ্যাতে রামমন্দির নির্মাণ, কাশ্মিরের বিশেষ স্বীকৃতি বিলোপ এবং অভিন্ন দেওয়ানি বিধির প্রবর্তন। এরমধ্যে প্রথম দুটির বাস্তবায়ন হয়ে গেলেও তৃতীয়টি এখনও বাকি– এবং খুব সম্প্রতি বিজেপি সরকার সেই ইউসিসি চালু করার লক্ষ্যেও জোর কদমে এগোচ্ছে, আর প্রধানমন্ত্রীর এই কথাতেও তা স্পষ্ট হয়ে গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code