লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

লেখক: Rumie
প্রকাশ: ১ দিন আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস, তার সহকারী হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়। ব্যাটিংয়ে লিটন, শান্ত, তানজিদ ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত মুখের পাশাপাশি মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলের ভারসাম্য বাড়াবেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন। বোলিং আক্রমণে থাকছে অভিজ্ঞতা ও বৈচিত্র্য। রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের দলে রেখেছেন নির্বাচকরা।

Manual4 Ad Code

এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড-

Manual8 Ad Code

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code