সান মারিনোকে ১০ গোলের লজ্জা দিয়ে “কাতার বিশ্বকাপে” ইংল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্কঃ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সান মারিনোকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করলো ইংলিশরা। ১৯৬৪ সালের পর এই প্রথম প্রতিপক্ষের জালে রেকর্ড দুই অংকের গোল দিলো তারা।

Manual2 Ad Code

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান অঞ্চলের লড়াইয়ে সান মারিনোর মুখোমুখি হয় ইউরো রানার্সআপরা। এতে প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। যার মধ্যে হ্যাটট্রিকসহ একাই চার গোল করেন অধিনায়ক হ্যারি কেইন।

Manual5 Ad Code

এর মধ্য দিয়ে ইংল্যান্ডের ইতিহাসে শীর্ষ গোলদাতার তালিকায় কিংবদ্বন্তী গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে তিনে উঠে এলেন বর্তমান ইংলিশ অধিনায়ক। এই মুহূর্তে দু’জনেরই গোল সংখ্যা ৪৮টি। একই সঙ্গে এক ক্যালেন্ডার ইয়ারে দুটি হ্যাটট্রিকসহ ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৩ গোলের নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন।

Manual6 Ad Code

দলের হয়ে বাকি ছয়টি গোল করেছেন মাগুইরে, ফাবরি, স্মিথ রো, মিংস, আব্রাহাম ও সাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code