রোহিঙ্গা ইস্যুতে এখন মিয়ানমার কিছুটা কোণঠাসা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: রোহিঙ্গা গণহত্যা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে চলমান মামলায় মিয়ানমারের আপত্তি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক আদালত (আইসিজে)। নেদারল্যান্ডসের হেগে কোর্টের প্রেসিডেন্ট জুয়ান ই ডোনাহো প্রায় ৫০ মিনিটের রায়ে মিয়ানমারের চারটি আপত্তি খারিজ করে দেন। এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘এই মামলা চলবে কি চলবে না, বা কোর্টের অধিকার আছে কি নেই, রায়ে সব পরিষ্কার হয়েছে। রায়ে বলা হয়েছে, এই মামলা চালানো নিয়ে আর সমস্যা নেই। সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন মিয়ানমার কিছুটা কোণঠাসা। মামলায় লড়া ছাড়া তাদের উপায় নেই।’

রোহিঙ্গা গণহত্যার মামলা চলবে, মিয়ানমারের আপত্তি খারিজ

Manual1 Ad Code

আদালত রায়ে উল্লেখ করে, ২০২১ সালে মিয়ানমার চারটি প্রিলিমিনারি অবজেকশন দেয় এবং এর ফলে মূল মামলা স্থগিত হয়ে যায়।

Manual6 Ad Code

দুই পক্ষের শুনানির পর আদালত বলে, অবজেকশন ১, ৩ ও ৪ সর্বসম্মতিক্রমে খারিজ হয়েছে এবং অবজেকশন ২ ১৫-১ ভোটে খারিজ হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code