

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী সব ব্রিটিশ যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শুধু ব্রিটিশ নাগরিকই নয়, যুক্তরাজ্য থেকে যে কেউ মার্কিন মুলুকে যেতে চাইলে তার জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর এক বিবৃতিতে নতুন এ নিয়মের কথা জানানো হয়েছে। যুক্তরাজ্য থেকে বিমানযোগে যুক্তরাষ্ট্র সফরে আগ্রহীদের করোনা পরীক্ষা করাতে হবে। ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে এ পরীক্ষা সম্পন্ন করতে হবে। দেশটিতে অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।