

ডেস্ক নিউজ, ঢাকা: ফাইজার টিকার পর করোনাভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে ফার্মা জায়ান্ট মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ থেকে দেশজুড়ে তিন হাজার ৭০০টিরও বেশি স্থানে এ টিকা সরবরাহ করবে কর্তৃপক্ষ। সারা দেশে মডার্না ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে। এক সংবাদ সম্মেলনে কথা বলেন সরকারের টিকা বিষয়ক অপারেশন ওয়ার্প স্পিড প্রজেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গুস্তাভে পেরনা। তিনি জানান, মডার্না তার উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহস্থলে ভ্যাকসিনগুলো সরিয়ে নিয়েছে। গুস্তাভে পেরনা বলেন, মডার্নার এই ভ্যাকসিন বিতরণে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।