মাইনাস ২ ডিগ্রিতে চার ঘণ্টার ফাইনাল শেষে হারলো সামিত সোমের দল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

কানাডা ডেস্ক: কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে আতলেতিকো অটোয়ার বিপক্ষে মাঠে নামে সামিত সোমের দল ক্যাভালরি এফসি। ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। অতিরিক্ত সময়ের খেলায় ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সামিতের ক্যাভালরি এফসি। তবে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় ছিল এই ম্যাচে আলোচনায় আবহাওয়া। কানাডার রাজধানী অটোয়ার টিডি প্লেস স্টেডিয়ামে মাইনাস ২ ডিগ্রিতে খেলতে হয়েছে দুই দলকে। পুরো মাঠ ছিল তুষারে ঢাকা। যেখানে খেলতে বেশ বেগ পেতে হয়েছে উভয় দলের ফুটবলারদের। পুরো ম্যাচজুড়েই ছিল তুষারপাত। এতে করে বারবার বন্ধ হয়েছে খেলা। তুষার সরাতে বেশ সময় লেগেছে। কনকনে শীতের কারণে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো নিয়ে হয়েছে বিতর্ক। সব মিলিয়ে ফাইনাল শেষ হতে সময় লেগেছে প্রায় ৪ ঘণ্টা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code